1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০, ১০.২৭ পিএম
  • ১৩৮৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান কালু খান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার করোনা পজেটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন আরো ৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১শ’ ১ দিনের মধ্যে এটাই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হলো। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জনে। ২৪ ঘন্টায় কোনো রোগী সুস্থ হয়েছে ৫জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১২৪ জন। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বুধবার রাত সাড়ে ৮টার দিকে জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান এর কয়েকদিন ধরেই তার ঠান্ডা ও কাঁশি আছে। এ জন্যই তিনি ১১ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-০২ আসনের সংসদ শাজাহান খানের ছোটভাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!