1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মাদারীপুরে হোটেলে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত আটক-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ৯.৫৬ এএম
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরে পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে দুই সন্তানের পিতা আব্দুর রহমানের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগীর পরিবার জানায়, আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের আব্দুর রহমান পরিচয় গোপন করে মোবাইল ফোনের মাধ্যমে দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে অবিবাহিত দাবী করে বৃহস্পতিবার সকালে শহরের একটি আবাসিক হোটেলে শিক্ষার্থীকে নিয়ে আসে আব্দুর রহমান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আবাসিক হোটেল থেকে নিয়ে গিয়ে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত। বিষয়টি সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
প্রথমে ভুল তথ্য দিয়ে ভর্তি করা হলেও পরবর্তীতে নির্যাতিতার ধর্ষনের চিকিৎসা চলছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল। তিনি বলেন, ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা রয়েছে।
এদিকে ধর্ষনের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নির্যাতিতা সাথে কথা বললে বিস্তারিত পাওয়া গেছে। মূলত পরিচয় গোপন রেখে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এই ধর্ষনের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আটক আছে। এদিকে শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!