1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মাদারীপুরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

  • প্রকাশিত : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১.১৬ পিএম
  • ৭২০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লাকে (৫৪) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকার বিজের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত জাকির হোসেন মোল্লা মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকায় লতিফ মোল্লার ছেলে।

এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছেন, জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির মোল্লা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লা রাতে বাসায় ফিরছিলেন। এসময় কুলপদ্দি এলাকায় উপজেলা পরিষদের একটু সামনে যাওয়ার পরে আগে থেকে ওৎ পেতে থাকা ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি নিয়ে হামলা চালিয়ে গুরুতর যখম করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি সরোয়ার হোসেন মোল্লায় বাড়িতে সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সরোয়ার হোসেন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ার প্রথমে ফরিদপুর ও পরবর্তীতে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!