1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মাদারীপুরে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ২.২৭ পিএম
  • ৭৫৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ময়লার স্তূপ থেকে এক ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।নবজাতক শিশুটিকে নিয়ে লালন পালন করার জন্য হাসপাতালে একাধিক লোক ভিড় করেছেন।

রবিবার (১৮ডিসেম্বর) সকালে পৌরসভা এলাকার পথচারী ও স্হানীয়রা মিলে পৌরসভা এলাকার চায়ের দোকানের পাশে একটি ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নবজাতককে উদ্ধার করা সাথী আক্তার জানান, আমি আমার বাসা থেকে পৌরসভার এলাকায় বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার পথে চায়ের দোকানের পাশে একটি ডাস্টবিনে শিশুটিকে ময়লা কাপড় দিয়ে মোড়ানো দেখতে পাই। তখন আমিসহ কয়েকজন লোকজনে মিলে নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।

আরেক উদ্ধারকারী সিন্থিয়া আক্তার বলেন, সাথী আপু বাচ্চাটিকে দেখতে পেয়ে তখন আমাদেরকে ডাকে। তখন আমার এসে ডাস্টবিনে ময়লা কাপড় দিয়ে পেঁচানো অবস্হায় দেখে উদ্ধার করি। তখন সাথী আপু ময়লার স্থান থেকে শিশুটি তুলে আমার কাছে দিয়ে বাচ্চার জন্য কাপড় নিয়ে আসেন তার বাসা থেকে। পরে আমরা হাসপাতালে নিয়ে শিশুটিকে ভর্তি করি।

কুলসুম বেগম নামে একজন বাচ্চাটিকে লালন পালন করার জন্য নিতে আশা বলেন, আমার বাচ্চা নাই। আমি বাচ্চাটিকে নিয়ে লালন পালন করতে চাই। এখন যদি হাসপাতাল কর্তৃকপক্ষ এবং প্রশাসন আমাকে বাচ্চাটা দেয় তাহলে আমি লালন পালন করতে পারবো।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমা ফেরদৌস শান্তা জানান, সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে।

তিনি আরো বলেন, প্রথম যখন নিয়ে এসেছিলো তখন তার হাত-পা ঠান্ডা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লা ভাগাড়ে একটি নবজাতক শিশুকে কে বা কাহারা রেখে চলে গেছেন। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!