1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

দেশে ষড়যন্ত্রকারীরা থেমে নেই!’-চিফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩, ৭.১৯ পিএম
  • ৪০১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যাচ্ছে। আমরা যখনই ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিক যাচ্ছি তখন আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে।’

শনিবার(২৭ মে) দুপুরে শিবচর উপজেলা পরিষদের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে পৌরসভা এসোশিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

এসময় চিফ হুইপ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন অনেক সময় থাকবে না, যদি না দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারি।

এ সময় চিফ হুইপ পৌর মেয়রদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, আধুনিকসেবা পৌঁছে দিতে হবে। ওয়ার্ডের ঘরে ঘরে ইন্টারনেটসেবা পৌঁছে দিন।

তিনি বলেন, যখনই দেশ এগিয়ে যাচ্ছে, তখনই আবার ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছুদিন আগেও একটি দলের সভাপতি মঞ্চে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। তাদের এই খারাপ রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এসময় চিফ হুইপ আরো বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে যে নীল নকশা করে হত্যা করা হয়েছিল তারপর থেকে পরাজিত শক্তি থেমে নেই। তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটি দলের সভাপতি কিভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তাদের এই যে খারাপ রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পেছনে ফিরে তাকালে চলবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

চিফ হুইপ আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে শুধু তারাই খুনি নয়। যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে মদদদাতা ছিল তাদেরও বাংলার মাটিতে সম্মুখে আনতে হবে, বিচার করতে হবে। তবেই বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পূর্ণ হবে। ‘

শিবচর পৌর মেয়র মো. আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার মাদারীপুর এর উপ-সচিব নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস শহিদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মিউনিসিপাল অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র মো. দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসাইন ইয়াদ, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামসহ ২৩টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!