1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ঃ শিবচরে অন্ধ ও দুঃস্থ ২শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৪.৫৫ পিএম
  • ৮৮২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

শিবচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে প্রায় ২শত অন্ধ ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল ও হাফ কেজি লবণ ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী প্রায় ২শত মানুষের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শশাঙ্কর চন্দ্র ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. শশাঙ্কর চন্দ্র ঘোষ বলেন, সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে ২৩ থেকে ২৯ এপ্রিল সারাদেশে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১। জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এবার পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।

শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা বলেন, বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরী। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এ লক্ষ্যেই সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!