1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

জাজিরায় কলেজ ছাত্রীকে ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও করায় যুবক আটক।

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১.৫২ পিএম
  • ১৩৮৩ জন সংবাদটি পড়েছেন।

জাজিরা করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে আপত্তিকর অশ্লীল ছবি ও গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবী করার অভিযোগে ১। মোঃ বেলাল হোসেন মাদবর(২৬), পিতাঃ মৃত সেকেন্দার আলী মাদবর, সাং-কাশাভোগ, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুরকে আটক করেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে জাজিরা থানাধীন কাজীকান্দি থেকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্রী এবং জাজিরা মর্ডাণ ক্লিনিকে রিসিপশনিষ্ট পদে চাকুরী করে। ভিকটিম আনুমানিক ১০(দশ) মাস পূর্বে শরীয়তপুর কলেজে যাওয়ার পথে অভিযুক্ত মোঃ বেলার হোসেন সরদার(২৬) এর পরিচয় হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচ এ চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে সুসম্পর্ক গড়ে তোলে। উক্ত সম্পর্কের জের ধরে গত ২১-০৬-২০২০ইং তারিখে আনুমানিক দুপুর ১৪.০০ ঘটিকায় অভিযুক্ত ভিকটিমের সাথে চাকুরীর বিষয়ে আলাপ করার জন্য ফুসলিয়ে-ফাসলিয়ে মাদারীপুর জেলার সদর থানাধীন “মোটেল মতি(আবাসিক)” এর ১২৫ নম্বর কক্ষে নিয়ে যায় এবং সেখানে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ও গোপনে অভিযুক্ত তার মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও ধারণ করে এবং দীর্ঘ ৩/৪ ঘন্টা ধরে ভিকটিমকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভিকটিম ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বললে অথবা পুলিশের নিকট অভিযোগ দায়ের করলে উক্ত অশ্লীল ছবি ও নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেবে এবং ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও ভিকটিম কলেজে যাওয়া আসার পথে অভিযুক্ত প্রায়ই উক্ত অশ্লীল ছবি ও নগ্ন ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং অভিযুক্ত ভিকটিমের নিকট ৫ লক্ষ টাকা দাবী করে। ভিকটিম অভিযুক্তের উক্ত কুপ্রস্তাব এবং দাবীকৃত টাকা দিতে রাজি না হওয়ায় অভিযুক্ত ভিকটিমের উক্ত অশ্লীল ছবি ও গোপনে মোবাইলে ধারণকৃত নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনা হতে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে গত ০৮ জুলাই ২০২০ইং তারিখ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য যে, ঘটনাস্থল মাদারীপুর সদর থানায় হওয়ায় আটককৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় একটি মামলা দায়ের করনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!