1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

চলে গেলেন দেশের দীর্ঘ মানব জিন্নাত আলী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৪.৫০ এএম
  • ১৩৪১ জন সংবাদটি পড়েছেন।

কক্সবাজার করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম

বাংলাদেশর কক্সবাজার জেলার রামুর বাসিন্দা ও দেশের দীর্ঘ মানব জিন্নাত আলী আর নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী। এরআগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এরআগে, গত রোববার জিন্নাত আলীকে চমেক হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিল চিকিৎসকরা।

১৯৯৬ সালে জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য যে, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা জিন্নাত আলী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী। এরপর তাকে নিয়ে হইচই পড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!