1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

করোনায় আক্রান্ত সাংবাদিক,৪৭ জন কোয়ারেন্টাইনে

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৭.১১ পিএম
  • ১৫৩৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের একজন সাংবাদিক। তাকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্টের প্রধান নির্বাহী এম শামসুর রহমান ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়ে বলেন, আক্রান্ত সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

শামসুর রহমান আরও বলেন, যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে নিজ থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর পরীক্ষা করে জানা গেছে তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়নি।

ইনডিপেনডেন্টের প্রধান নির্বাহী জানান, গণমাধ্যমের কর্মীদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। সংকটটি বড় হয়ে উঠছে। দয়া করে বাড়িতে থাকুন।

অন্যায়ের ও দূর্নীতির  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!