1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হতে পারে সব শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৬.৪৭ পিএম
  • ১৪৭৯ জন সংবাদটি পড়েছেন।
ছবি: শিবচরনিউজ২৪.কম

স্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম:

করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় পর্যন্ত সরকারি অফিস-আদালতের পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে দিন দিন করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এটি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি পর্যন্ত বন্ধের ঘোষণা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেন, ‘ছুটি বাড়িয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে, তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারা ঈদের ছুটি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরাও নেবো।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!