1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচর পৌরবাজারে দুই দোকানে চুরি

  • প্রকাশিত : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১০.১৯ পিএম
  • ৭৪৭ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

শিবচর পৌর বাজারে টিনের চালা কেটে ২ দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।

মঙ্গলবার দিবাগত রাতে শিবচর পৌর বাজারের টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বাজারের লাল মিয়া খন্দকার মার্কেটের মুদি ব্যবসায়ী হুমায়ুন মোড়লের মালিকানাধীন মোড়ল স্টোরের প্রথমে টিনের চালা কেটে তারপর হার্ডবোডের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকানে থাকা ব্যানসন, গোল্ডলিফ সিগারেট, সয়াবিন তৈলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময় চোরচক্র একই কায়দায় পাশের মো: আবু হুরায়রার মালিকানাধীন আল মদিনা মোবাইল সেন্টারের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরচক্র দোকানের ক্যাসবাক্সে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়।

পরে বুধবার সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দোকান খোলার পর চুরির বিষয়টি টের পেয়ে শিবচর থানায় খবর দিলে পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!