1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে স্ত্রী হত্যা মামলায় ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ৭৯০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

শিবচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার ২৫ বছর পর স্বামীর কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। একই সময় আসামীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল (৫৩) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে।

মামালার বিবরনে জানা যায়, ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর পারিবারিক কলহের জেরে রায়েরকান্দি গ্রামের গোবিন্দ চন্দ্র পাল বালিশচাপা দিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্ত্রী মিলানী রানী পালকে। ঘটনার পরদিন শিবচর থানার থানার এসআই (উপ-পরিদর্শক) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে শিবচর থানায় একটি হত্যা মামলা করে। পরে থানার আরেক এসআই (উপ-পরিদর্শক) নাজমুল হক ভুইয়া ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি ২০ জন সাক্ষির নামসহ গোবিন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারকি প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন চন্দ্র পালকে স্ত্রী হত্যার দায়ের যাবজ্জীবন কারাদন্ড দেন। একই সাথে আরো ৫ হাজার টাকা জরিমানাও করেন আদালত।

মাদারীপুর আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ঘটনার পর একমাত্র আসামী গোবিন্দ চন্দ্র পাল পলাতক রয়েছে। স্ত্রী হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। তাকে ধরতে পুলিশকে এরইমধ্যে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নিহত মিলানী রানীর পালের সংসারে দুটি সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!