1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান, অবৈধ ড্রেজার মেশিন ও প্লাস্টিকের পাইপ নষ্ট

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৫.৫১ পিএম
  • ৬০৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ড্রেজিং মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম রাকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।এসময় কোন ড্রেজার  মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ৮ টি ড্রেজিং মেশিন ও দুই কিলোমিটার প্লাষ্টিক পাইপ নষ্ট করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শিবচর উপজেলার উমেদপুর  ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় শিবচর – বাশকান্দি আঞ্চলিক সড়কের পাশে নদী থেকে স্থানীয় লোকজন ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। মাটি উত্তোলনের কারণে আশপাশের জমির মাটি নদীতে ভেঙে পড়ছে। এতে ওই ড্রেজিং মেশিনের আশেপাশে একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় ৫ শত ঘরবাড়ি হুমকিতে রয়েছে। আজ সকলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ৮ টি ড্রেজিং মেশিন ও ২ কিলোমিটার প্লাস্টিকের পাইপ সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল হাসান বলেন,আমরা জানতে পারি রাতের আঁধারে এই এলাকায় ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন ডোবা ও পুকুর ভরাট করছে।এছাড়াও গতদিন এই এলাকার একটি মাত্র রাস্তা তার কিছু অংশ নদীতে ভেঙে গেছে। আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কোন মালিক না থাকায় ৮ টি মেশিন ও দুই কিলোমিটার প্লাস্টিকের পাইপ নষ্ট করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!