1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২, ৪.২৩ পিএম
  • ৭৬৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বেশি দামে তেল বিক্রি ও মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ মে) দুপুর ১ টার দিকে শিবচর পৌর বাজারে মাদারীপুর জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসে নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তীর সয়াবিন তেল কোম্পানির পরিবেশক মেসার্স সাকিল স্টোরের মালিক সামসুল আলমকে ৫০ হাজার জরিমানা করা হয়।এসময় তার মালিকানাধীন তেলের গুদাম থেকে ২ হাজার ৯ শত ১৮ লিটার তেল জব্দ করে।পরে জব্দকৃত সয়াবিন তেল তার উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবচর বাজারে এক ব্যবসায়ী অতিরিক্ত তৈল মজুদ করছে ও বেশি দামে বিক্রি করছে।পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি।এসময় তার গোডাউনে ২,৯১৮ লিটার তৈল পাই।পরে তাদের জরিমানা করি।

তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও মজুত না করার নির্দেশসহ কেউ যাতে তেল মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে এবং বেশি দামে তেল বিক্রি না করতে পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!