1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৫.৩২ পিএম
  • ৯১৬ জন সংবাদটি পড়েছেন।

গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন,”আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু পাচ্চর এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।”

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে গনউন্নয়ন সমবায় হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর ) স্থানীয় বেসরকারী সংস্থা গনউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির আয়োজনে সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাচ্চর বাজারে গন উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়,হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়াসহ গন উন্নয়ন হাসপাতাল ও সমবায় সমিতির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন,আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু পাচ্চর এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!