1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতার মৃত্যু,ছেলেসহ আহত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০.৩৪ পিএম
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে বাবুল মুন্সি (৪৩) নামে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় তার ছেলেসহ আরো ৪ জন আহত হয়েছে।।

বৃহস্পতিবার(২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মুন্সী শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর এলাকার কুট্টি মিয়া মুন্সীর ছেলে।

আহতরা হলেন, নিহত বাবুল মুন্সীর ছেলে নিরব মুন্সী(১৬), উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের হুযুর আলী মুন্সীর ছেলে ইমরান মুন্সী(১৮), মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের লতিফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার(১৮) বন্দরখোলা ইউনিয়নের
মনির ফকিরের ছেলে মানিক ফকির(২০), এদের মধ্যে নিরব ও ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,’বিকেল সাড়ে ৫ টার দিকে সার্ভিস লেন দিয়ে বাবুল মুন্সী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পেছন থেকে উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদার এর মোটর সাইকেলটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলটি সড়কের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বালু ব্যবসায়ী বাবুল মুন্সীর মৃত্যু হয়। উভয় মোটরসাইকেলের ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এদের মধ্যে ইমরান ও নিরব নামে দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।”

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলাইমান বলেন,আমাদের এখানে রোগীদের আনা হয়।তবে তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।এছাড়া আমরা এখান থেকে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!