1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৭.০৪ পিএম
  • ৯৫৫ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুর শিবচরে ২০২১-২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পরিষদ চত্তরে ৫০% ভর্তুকির আওতায় বাছাইকৃত উপকারভোগী কৃষকদের মাঝে ৭টি মেইজ শেলার ও ২টি পাওয়ার থ্রেসার দেয়া হয়েছে।

মেশিন প্রাপ্ত কৃষকরা হলেন উপজেলার শিবচর ইউনিয়নের আজিজ মাদবর, ভদ্রাসন ইউনিয়নের সোরোয়ার আলী, ভান্ডারিকান্দি ইউনিয়নের খোকন হাওলাদার, দত্তপাড়া ইউনিয়নের ফতে আলী, কাদিরপুর ইউনিয়নের আতাউর রহমান, বাঁশকান্দির সেলিম পন্ডিত ও মাদবরেরচর ইউনিয়নেে তৈয়ব আলী।

শিবচর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপ‌তি‌ত্বে শিবচর উপজেলা কৃ‌ষি কর্মকর্তা অন‌ুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ‌হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিবচর উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম‌্যান বিএম আতাউর রহমান। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগী কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় জানান, উপজেলায় ৭ জন কৃষকদের মাঝে ৭ টি মেইজ শেলার মেশিন বিতরণ করা হয়।আগে যেখানে ভুট্টা হাতের সাহায্য মাড়াই করা হতো এখন মেশিনের সাহায্য স্বল্প সময়ে ও কম খরচে ভুট্টা মাড়াই করতে পারবে। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং ভুট্টা আবাদে কৃষকেরা বেশি আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!