1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরের পদ্মানদীতে চাঁদাবাজির দায়ে দুইজন আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৭.০১ পিএম
  • ৮৪৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে চাঁদাবাজির দায়ে মিজান শরীফ(২৩) ও সাগর হাওলাদার(১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে চরজানাজাত নৌপুলিশ।

শুক্রবার(৬ জানুয়ারি) দুপুরে পদ্মানদীর মাদবরেরচর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত মিজান উপজেলার মাদবরচর এলাকার মুন্তাজ উদ্দীন শরীফের ছেলে। এবং অপর আটককৃত মো. সাগর হাওলাদার একই এলাকার রব হাওলাদারের ছেলে।এদের মধ্যে মিজান শরীফের নামের বিভিন্ন থানায় চাঁদাবাজী,মাদক ও চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় নৌপুলিশ পদ্মানদীতে ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতে দেখে মিজান শরীফকে। এ সময় অভিযান চালিয়ে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজান শরীফকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর এক যুবককেও আটক করা হয়। চক্রটি ট্রলারযোগে পদ্মানদীতে নানা পরিচয় দিয়ে বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতো।

 

চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহানুর আলী বলেন,’অনেকদিন ধরেই এই ব্যক্তি নদীতে চাঁদাবাজি করে আসছিল। আমরা এর আগেও তাকে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ট্রলার নিয়ে আমাদের আগেই সে সটকে পড়ে। আজ স্পিডবোট নিয়ে ধাওয়া করে চাঁদাবাজির টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!