1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন তাহমিনা

  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১.২৩ পিএম
  • ২১৬৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে নির্বাচিত হলেন শিবচর উপজেলার সুলতান খান কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আফরোজ। তার এই কৃতিত্বের জন্য জেলা ও উপজেলার শিক্ষক মহল, ছাত্র/ছাত্রীসহ অভিভাবকগণ আনন্দে আত্মহারা হয়ে পড়েছে।

তিনি জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ অংশগ্রহণ করেন। চুড়ান্ত ফলাফলে গত ৭ সেপ্টেম্বর শিবচর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়। পরে মাদারীপুর জেলায় অংশগ্রহণ করে সেখানেও তিনি জেলার ৫ টি উপজেলাকে কাটিয়ে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে নির্বাচিত হন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা- কর্মচারী ,ব্যাক্তি ও ব্যাক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি, মাদারীপুর জেলা প্রশাসক  মোহাম্মদ মারুফুর রশিদ খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিক্ষক নেতারা।

এ বিষয়ে শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম জানান, তাহমিনা ম্যাডাম একজন ভাল মনের মানুষ। তার কর্মদক্ষতা ও পাঠ দানের বিষয়ে ভীষন আন্তরিক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালবাসেন এবং অনেক শিক্ষর্থী তাকে মা বলে ডাকেন। তিনি জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।

সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উন নাহার বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে তিনি ব্যতিক্রম, লেখাপড়ার মান উন্নয়নে তিনি সবসময় শিশুদের অতি আপন করে তার স্নেহ মায়া মমতা দিয়ে বুঝিয়ে পাঠদান করেন। তার এই সফলতায় শুধু আমাদের বিদ্যালয়ের সুনাম নয়, সকল শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে।

কৃতিত্বের বিষয়ে জানতে চাইলে শিক্ষিকা তাহমিনা আফরোজ জানান, আমার এতোদূর এগিয়ে যাওয়া পিছনে উপজেলা শিক্ষা কর্মকর্তা, আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণের বিশেষ অবদান রয়েছে। আমি সকলের ভালবাসা ও দোয়া নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সফল শিক্ষক হিসাবে শিশুদের পাশে থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদার রাখতে চাই। এর জন্য অভিভাবক, শিক্ষক মহল সহ সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!