1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী

মাদারীপুরে ভিটামিন এ ক্যাপসুল খাবে ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশু

  • প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৫.৪৫ পিএম
  • ৪৮৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে আগামী ১১ ডিসেম্বর থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৫টি উপজেলার ১ হাজার ৫১৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত স্থানগুলোয় এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা এসব কথা জানানো হয়।

সভায় জেলা সিভিল সার্জন মুনীর আহম্মদ খান জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ থেকে নিরাপদ রাখা ছাড়াও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকাসহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এম এম খলিলুজ্জামান, মাদারীপুর প্রেসক্লাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আরাফাতসহ জেলার গণমাধ্যমকর্মীলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!