1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

বাংলানিউজের রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডে শিবচর রিপোর্টার্স ইউনিটির নিন্দা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৬.১৮ পিএম
  • ৬৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মাদারীপুরের শিবচর রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রফিকুল ইসলাম রাজা, সদস্য সচিব আবু সালেহ মুছাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।এছাড়াও এ ঘটনার প্রতিবাদে শিবচরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় দোষীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।

এছাড়াও শুক্রবার (১৬ জুন) বিকেলে শিবচর পৌরবাজারের একাত্বর চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক রফিকুল ইসলাম রাজা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!