1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বাঁচানো গেলোনা শিবচরের সেই ছোট্ট শিশু ঈশিতাকে,চাচাতো ভাই হাসপাতালে।

  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২.০০ এএম
  • ১১৫৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঈশিতা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আয়ান (৫) নামে আরেক শিশু আহত হয়েছে।

শনিবার (২০ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটলেও শুক্রবার (২৬ আগষ্ট) রাত ১১ টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড সার্জারী ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত ঈশিতা উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের ইলিয়াস মুন্সির মেয়ে।সে রাজারচর মোল্লা কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ছিলেন।আর আহত আয়ান একই বাড়ির বিল্লাল মুন্সির ছেলে। এরা পরস্পর চাচাতো ভাই বোন।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,গত ২০ আগস্ট সন্ধ্যা সোয়া ৬ টার দিকে দুই চাচাতো ভাই বোন তাদের বাড়ির ছাদে খেলতে ছিলো।এসময় তারা একটি লোহার পাইপ দিয়ে ছাদের পাশ দিয়ে যাও বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।এতে তাদের দুজনের শরিরের অধিকাংশ স্থান পুড়ে যায়।পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড সার্জারী ইন্সটিটিউটে তাদের প্রেরন করেন।সেখানে (২৬ আগষ্ট) রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন বলেন,”কিছুক্ষন আগে ঘটনাটি জানলাম। তাই বেশি কিছু বলতে পারবো না।এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!