1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে শিবচর পৌরসভা নির্বাচন-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১, ১১.০৮ পিএম
  • ১১১৪ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্টঃ

আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে  শিবচর পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ।

চারদিকে তাকালেই চোখে পড়বে সারি সারি ঝোলানো পোস্টার। মাইকিং ছাড়াও চলছে সোশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচারণা। চায়ের স্টলগুলোতে চলছে চায়ের আড্ডা। বুঝতে বাকি নাই পৌর নির্বাচন খানিকটা জমে উঠেছে। করোনা আর শীতকে পেছনে ফেলে কোনো প্রার্থীই পিছিয়ে নেই প্রচার-প্রচারণায়।পৌর নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।গত ১২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো।তাই অন্য কোন প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর ও মহিলা প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানাচ্ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে
কাউন্সিলর পদে ৩১ জন এবং মহিলা কাউন্সিলর পদে ০৭  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিবচর পৌরসভায়  মোট ভোটার ১৭৯১৮ জন।এর মধ্য ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনে কেন্দ্র নয়টি ও বুথ ৪৮ টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!