1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

ডাসার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি রাকিব,সম্পাদক তুহিন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৪ পিএম
  • ৭৬৬ জন সংবাদটি পড়েছেন।

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে দৈনিক কালবেলা ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলামকে সভাপতি ও দৈনিক অধিকার পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার তুহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে কন্ঠ ভোটের মাধ্যমে ১৫সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

ডাসার প্রেসক্লাবের অন্যান্য প্রতিনিধিরা হলেন,সহ-সভাপতি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাৎ আকন,
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেসালের সৈয়দ রাকিব হাসান,সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির তমাল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক আলোকিত সময়ের সৈয়দ এমারুল হাসান,দপ্তর সম্পাদক কালকিনি বার্তার আজিজুল তালুকদার,অর্থ সম্পাদক দৈনিক সাহসের সৈয়দা লুবনা,প্রচার সম্পাদক দৈনিক বাঙ্গালী সময়ের মিলন হোসেন,সহ-প্রচার সম্পাদক দ্যা নিউজের শফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক দৈনিক সুবর্ণ গ্রামের আফজাল হোসেন।

এছাড়াও কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন,রফিকুল সরদার সাপ্তাহিক আশ্বাস,আকবর কবিরাজ দৈনিক মাদারীপুর বার্তা,মিফতাহুল জান্নাত মুমু নাগরিক ভাবনা,দুলাল মৃধা দৈনিক দিনের আলোসহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এদিকে,নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,২০১৩ সালে ডাসার থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ২০১৬ সালের ৫ই জুন থেকে ডাসার প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ডাসার প্রেসক্লাবের পথচলা শুরু হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!