1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

কালকিনির স্বামী-স্ত্রী খুনের প্রধান পরিকল্পনাকারী আটক-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.০১ পিএম
  • ১১৬৫ জন সংবাদটি পড়েছেন।

 

কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরে কালকিনিতে আলোচিত মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম খুনের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী আশরাফুল মোল্লাকে (৩৯) গ্রেপ্তার করেছে পিবিআই।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে নড়াইল সদর উপজেলার শৈলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জ জেলার একটি টিম। পরে তাকে নড়াইল সদর থানায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জে নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুল নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী এলাকার আকবর মোল্লার ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার এসআই শেখ আল-আমিন জানান, গত ৪ এপ্রিল দিবাগত রাতে নিখোঁজ হন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম। পরে পরিবারের পক্ষ থেকে ৫ এপ্রিল কালকিনি থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা করা হয়। নিখোঁজের চার দিন পর গত ৯ এপ্রিল সকালে রাজারচরের একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটির দায়িত্ব দেয়া হয় পিবিআই। তথ্য প্রযুক্তির সহয়তায় ঘটনার ১৩ দিন পর আজ সন্ধ্যার পরে নড়াইল থেকে এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নিহত স্বামী-স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, সম্প্রতি কৃষি কাজ করতে অপরিচিত কয়েকজন যুবক ওই এলাকায় আসে। পরে মোয়াজ্জেমের ঘরে অবস্থান নেয় তারা। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ওই অপরিচিত যুবকদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া যেহেতু নিহতরা ২০২০ সালে ওই এলাকায় ঘটে যাওয়া জিয়াবুল মোল্লা হত্যা মামলার সাক্ষী সেহেতু ওই সাক্ষী থাকার জন্য এ ঘটনা ঘটতে পারে।তাই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

মোঃ রফিকুল ইসলাম
০১৭১৫৫৯০২৯৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!