1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১২.৩৬ পিএম
  • ৯৯০ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় মোটর দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ হায়দার হোসেন(৬২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার হোসেন কালকিনি উপজেলার ডাসার থানার বেতবাড়ি গ্রামের সৈয়দ খালেকের ছেলে। সে গত ২০১৭ সালে রাজার বাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহন করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,সকালে সৈয়দ হায়দার হোসেন তার নিজ বাড়ীর পুকুরে মোটর বসিয়ে পানি সেচ দিতে যায়। এ সময় হঠাৎ মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরে এলাকার লোকজন পুকুরের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে ণিহতের পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা পুকুরের পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

নিহতের ভাতিজা সৈয়দ রাকিবুজ্জামান বলেন, পুকুর সেচ দেবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাকার মৃত্যু হয়।লাশটি পুকুরের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেন।পরে তার লাশ উদ্ধার করি।

ডাসার থানার অফিসার ইনর্চাজ হাসানুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!