1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

কালকিনিতে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১২.১৭ পিএম
  • ৭০৮ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝি মো. দুলাল ভূঁইয়ার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কয়ারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের চরআলীমাবাদ নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।এর আগে গত রবিবার রাতে তিনি নৌকা ডুবে নিখোঁজ হন

নিহত দুলাল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের এচাহাক ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুলাল ভূইয়া গত রোববার রাতে একই গ্রামের আড়িয়াল খাঁ নদের ফকির বাড়ির সামনের খেয়া ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে নদী পারাপারের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দেন। নৌকাটি নদের মাঝখানে পৌঁছলে এমবি আকলিমা -৭ নামের বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে করে নৌকাটি ডুবে যায়। পরে যাত্রীরা সাঁতার দিয়ে উপরে আসতে পারলেও নিখোঁজ হন মাঝি দুলাল ভূইয়া।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোমেন বলেন, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুলাল ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!