1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবেঃ চীফ হুইপ লিটন

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৩.৫৭ পিএম
  • ৮৭০ জন সংবাদটি পড়েছেন।

সিহাবউদ্দিন,উপজেলা করেসপন্ডেন্টঃ

যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই । তখন থেকে আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ভারত থেকে টিকা আমরা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরের স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফর নগদ অর্থ সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

এসময় শিবচর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৬হাজার দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি চারশত পঞ্চাশ টাকা করে বিজিএফ (আর্থিক) সহায়তা প্রদান করা হয়।

এসময় নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়। দেশেটিতে করোনা বৃদ্ধির পেয়েছে কয়েক গুণ। চরম ঝুকির মধ্যে রয়েছে তারা। বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায়, করোনা তেমন হারে বৃদ্ধি পায় নাই। বিগত দিনে করোনায় আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মারা গিয়েছে। আমরা সেই শোক এখনো ভুলতে পারিনাই। করোনা মোকাবেলা করেই আমাদের পথ চলতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

চীফ হুইপ আরো বলেন, আমাদেরকে করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। দুটো ভ্যাকসিন না দেয়া থাকলে বা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে আগামীতে হয়তো পৃথিবীর কোন দেশে যেতে পারবেন না। অনেক কাজ করার সময় ভ্যাকসিন সার্টিফিকেট চাওয়া হবে। করোনার ভ্যাকসিন আমাদের জীবনের একটা অংশ হয়ে যাবে।

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী,উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!