শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে কম পাসের হার নুর-ই-আলম চৌধুরী কলেজে। উপজেলার বহেরাতলায় অবস্থিত এ কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র দুজন। কলেজটির পাসের হার ২৮ শতাংশ বলে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে। উপজেলার পাঁচটি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রিজিয়া বেগম মহিলা কলেজে পাসের
বিস্তারিত
মাদারীপুর প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবচর উপজেলার পূর্ব সন্নাসীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিশ আলী। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাদারীপুর কর্তৃক প্রকাশিত “শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা” থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে জেলার
মাদারীপুর প্রতিনিধি: শিবচরের সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের উন্নয়নকে আরও আধুনিক ও দায়িত্বশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ হয়েছে “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”। বুধবার রাতে শিবচর পৌর বাজারের ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কাদির খানের বসতঘরে আগুন দেয়।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর শিক্ষার্থীদের জন্য শিবচর টু পাচ্চর ও শিবচর টু শেখপুর রুট ব্যবহারকারী ছাত্র ছাত্রীদের জন্য বাস ভাড়া বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন। জানা গেছে, উপজেলার শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রায় আড়াইশ থেকে