কাঁঠালবাড়ি ব্যুরোঃ টানা তিনদিনের সরকারী ছুটি শেষে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঢাকামুখো মানুষের ভীড় বেড়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরী,লঞ্চ ও স্পিড বোটে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্র জানায়, সকাল থেকে বেড়েই চলেছে যানবাহনসহ নদীপাড়
ভাঙ্গা করেসপন্ডেন্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোর মনিরুজ্জামান মন্টু (১৪) ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মন্টু সহপাঠীদের নিয়ে ঘারুয়া বিলে মাছ
নিজস্ব প্রতিনিধি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শিবচরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক
উপজেলা করেসপন্ডেন্টঃ শিবচরে গিয়াস ফরাজী(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্বার করে পুলিশ। নিহত গিয়াস ফরাজী দত্তপাড়ার খাড়াকান্দি এলাকার বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দত্তপাড়া বাজারের কাছে একটি মসজিদে তাবলীগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন গিয়াস
ডেস্ক রিপোর্ট আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্ণ হবে এদিন। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিবচর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা
মাদারীপুর করেসপন্ডেন্ট মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সায়েদ ভুইয়া (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরের দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েদ ভুইয়া ওই এলাকার সোবাহান ভুইয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সাথে
ডেস্ক রিপোর্টঃ বিশ্বে চলছে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ। করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ১২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ৬২ হাজার। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন
ডেস্ক রিপোর্ট শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বন্ধের দিনে অনেকে পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করেন। আবার কেউ কেউ হাতের প্রয়োজনীয় কাজ সারেন। ছুটির দিন হওয়ায় শুক্রবার বন্ধ থাকে রাজধানীর অনেক এলাকার দোকান এবং মার্কেট। তাই বাসা থেকে প্রয়োজনে বের হওয়ার আগে দেখে নিন শুক্রবার ঢাকার যেসব স্থানে না যাওয়াই ভালো সেগুলোর তালিকা। বন্ধ থাকবে যেসব এলাকার
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে ৭শ’ ৫০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মঠেরবাজার ও বুধবার রাতে শকুনী লেকের পাড় থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. সাইফুদ্দিন গিয়াস জানান, অসাধু কিছু ব্যবসায়ী পিকআপভ্যানে জাটকাবোঝাই করে শরিয়তপুরের গোসারইহাট থেকে ফরিদপুর যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে তল্লাসী
শিবচর প্রতিনিধি: মাদারীপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সুজন শেখ নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে মামলা করেছেন ওই ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সাঈদের আদালতে মামলটি দায়ের করা হয়। সুজন শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাড়ইভাংগা গ্রামের আব্দুল হকের ছেলে। মামলার আসামীরা হলেন, শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের