1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

করোনা: মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১, মোট শনাক্ত ৫৮

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০, ৩.৩৩ পিএম
  • ১৭৫৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৭ মে) নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। এছাড়া শিবচর উপজেলার একজন সুস্থ হয়েছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৫৮ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে একজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া ব্যক্তি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। ফলে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৮ জন।

তিনি আরও জানান, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ১৩৩৬ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং মোট ১১৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে এবং মোট সুস্থ ৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৯ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন। এছাড়া রাজৈরে আরও দুইজন হোম আইসোলেশেন রয়েছেন। এর মধ্যে একজন গর্ভবর্তী নারী ও অপরজন প্রতিবন্ধী। জেলায় এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেন। মোট সুস্থ হয়েছেন ৩৮ জন।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫৮ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ২২ জন এবং কালকিনি উপজেলায় ২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!