1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬, ১.৫৩ পিএম
  • ৭৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাশকান্দি এলাকায় গভীর রাতে কাদির খানের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতঘর, শস্য, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কাদির খানের বসতঘরে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ বিভিন্ন শস্য এবং নগদ টাকা পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাদির খান জানান, “আমার পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি। পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে বলে আমার সন্দেহ।”

স্থানীয়রা জানান, আগুন লাগার সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাঁশকান্দি ইউনিয়ন পরিষদেে চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন জানান, সকালে আমি ঘটনাস্থলে যাই।অনেক ক্ষতি হয়েছে তাদের।ঘর, পাট, ভুট্টাসহ অনেক কিছু পুড়ে গেছে। তাদের এই মূহুর্তে সাহায্য দরকার।

এ বিষয়ে শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ জানায়,এবিষয়ে আমরা খবর পাইনি।দবুও খোজ খবর নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!