1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

করোনাঃগত ২৪ ঘন্টায় রাজৈর উপজেলার শনাক্ত ৩

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০, ৪.৪৫ পিএম
  • ১৩২৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্ক

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১০ মে) নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের ব্যক্তির বাড়ি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৫২ জন হলো।

মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫২ জন, সুস্থ ২৯ জন, চিকিৎসাধীন আছেন ২১ জন এবং দুইজন মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৯৪৮ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ ৭১টি নমুনা প্রেরণ করা হয়েছে এবং ৬০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ৮৭৫টি রিপোর্ট পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫২ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ১৭ জন এবং কালকিনি উপজেলায় ১ জন।

জানা যায়, রাজৈর উপজেলায় লুন্দি গ্রামের এক ইমামসহ ৭ জন ইতিপূর্বে করোনা ভাইরাস শনাক্ত হন। আজ নতুন করে ঐ একই গ্রামে আরও তিনজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!