1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

হাসপাতালে অনিয়ম বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ৪৭৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম বন্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার(২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালে দালালদের দৌরাত্ম বন্ধ, চিকিৎসক-নার্সদের আচরণ উন্নত করাসহ রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি জানান শিক্ষার্থীরা। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার’ শিরোনামে স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তারা বলেন,’শিবচরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। নার্সসহ চিকিৎসকের রোগীদের সাথে আচরণ ভালো করতে হবে। দরিদ্র রোগীদের যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষের। একই সাথে দালালদের উৎপাত বন্ধে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!