1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

নানা অনিয়মের অভিযোগে মাদারীপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২০, ৮.০৮ পিএম
  • ১৪০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

করোনার প্রাদুর্ভাবের মধ্যে অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়াসহ নানা অনিয়মের অভিযোগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এই নোটিশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস। এর আগে ২০১২ সালে তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় আরেকবার অনুমতি ছাড়া বিদেশেগমন করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিনা অনুমতিতে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইতালীতে বসবাসের বিষয়ে অভিযোগ পায় মাদারীপুরের জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ সরেজমিন পরিদর্শনে যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানের বিদেশ ভ্রমনের বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয়ে ২৪ এপ্রিল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস ৩১ মার্চ একই কারনে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয়ে চিঠি দেন। চিঠিতে উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন পরিষদের সচিব কবির উদ্দিন হাওলাদার অঘোষিত চেয়ারম্যান। পরিদর্শণকালে সচিবের নিকট চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা বেশকিছু নথি পাওয়া যায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয় এই সুপারিশের চিঠি পাওয়ার প্রেক্ষিতে শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি বিনাকারনে বিদেশ ভ্রমানের কারণ জানতে চাওয়া চেয়ে নোটিশ প্রদান করেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয় (স্থানীয় সরকার বিভাগ)’এর উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্যার এই প্রজ্ঞাপন জারি করেন। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে দেশের বাইরে যাবার কারণ জানতে চেয়ে নোটিশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!