1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে ভোটের দরকার হচ্ছে না,তিন প্রার্থী জয়ের পথে

  • প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১০.৫৬ পিএম
  • ৫৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া তিন ‘ডামি প্রার্থী’ আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আর ভোটের দরকার হচ্ছে না।

শিবচর উপজেলা পরিষদে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকা ও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমানও (আতাহার) বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে।

চেয়ারম্যান পদে সেলিম মিয়ার ‘ডামি’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁর স্ত্রী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকার ‘ডামি’ হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাঁর মেয়ে শিফাতুন হকও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমানের ‘ডামি’ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁর ব্যবসায়িক অংশীদার বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। তিনিও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, শিবচরে তিন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায় ওই উপজেলায় আর নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় শিবচরে সবাই নির্বাচিত হতে যাচ্ছেন। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সদর ও রাজৈর উপজেলায় আগামীকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ হবে ৮ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!