1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজন গোয়েন্দা পুলিশের জালে

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫.৪০ পিএম
  • ৩৭৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের আহাদ মন্ডলের ছেলে সেন্টু মন্ডল (৪৫), একই গ্রামের শফি মীরের ছেলে আনোয়ার মীর (৩৬) ও রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত গুরুপদ হাওলাদারের ছেলে ইমন হাওলাদার দিপংকর (২৮)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি চক্র মোটরসাইকেল চুরি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেছে, এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে জেলার গোয়েন্দা পুলিশের চৌকস একটি দল। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাজাজ, হিরো হুন্ডা, ইয়ামাহাসহ বিভিন্ন কোম্পানীর ৫টি মোটরসাইকেল জব্দ করে ডিবি। এ সময় এই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় সেন্টু মন্ডল, আনোয়ার মীর ও ইমন হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোর্পদ করে পুলিশ। আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এই ঘটনায় বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!