1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে সরকারী হাসপাতাল ভাংচুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫.৪১ পিএম
  • ৯৯৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের কলাতলা এলাকায় এক প্রসূতিকে ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের কলাতলা এলাকার মনু বেপারীর স্ত্রী লাকি আক্তারের (৩০) প্রসব বেদনা উঠলে বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম একটি কন্যা শিশু প্রসব করান। পরবর্তীতে রোগী লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবী করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাকি আক্তার মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের ভিজিটর তাসলিমা বেগম রোগী লাকির নাড়িভুরি টেনে ছিড়ে ফেলেছে। এতেই লাকি মারা গেছে। পরে এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রে ভাঙচুর চালায়। হাসপাতাল ভাঙচুরের ঘটনা শুনে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত নারীর স্বামী মনু বেপারী জানান, আমার স্ত্রীকে তাসলিাম মেরে ফেলেছে। মারা যাওয়ার পর তাকে দাফন করার আগে গোসল করানো সময় মহিলা দেখেন আমার স্ত্রীর নাড়িভুরি টেনে ছিড়ে ফেলেছে। নাড়ি ভুরি টেনে ছিড়ে ফেলার কারনেই আমার স্ত্রী মারা গেছে। আমি তাসলিমার বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ স্বাভাবিক।

মাদারীপুর মা ও শিশু কল্যাণকেন্দ্রের প্রধান ডা.আমেনা খাতুন বলেন,ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়। এখানকার ভিজিটর সঠিক চিকিৎসাই দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!