1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির মেধাবৃত্তি প্রদান

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৬৪৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের ২শত ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতি। যারা চলতি বছর এসএসসি ও ভোকেশনাল থেকে জিপিএ ৫ পেয়েছে।

শনিবার(৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন স্তরের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাও রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সার্টিফিকেট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়।

জানা গেছে, ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির পক্ষ থেকে বর্তমানে বুয়েট, সরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রতি মাসে ২/৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, বুয়েট, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হচ্ছে।

শিবচর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. সেলিম আকন্দ এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো.মাসুদ আলম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম এবং শিবচর উপজেলা সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) অনুপ্রেরনায় প্রকৌশলী সৈয়দ মোশারাফ হোসেনের (সেলিম ইঞ্জিনিয়ার) পরামর্শে গঠিত ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির পক্ষ থেকে গত প্রায় ৩৭ বছর যাবত উপজেলার প্রায় ৩ হাজার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির পৃষ্ঠপোষকতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!