1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে স্ত্রীকে এসিড নিক্ষেপ করায় সাবেক স্বামী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৬.২৮ পিএম
  • ৪৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে স্ত্রী সাদিয়া আক্তারকে এসিড নিক্ষেপ করা সাবেক স্বামী সুমন শিকদারকে (২৬)গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরঘাট এলাকা থেকে সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়

পরে শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান মাদারীপুর জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রেমের সম্পর্কে চার বছর আগে শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার সিরাজ শিকদারের ছেলে সুমন শিকদারের সাথে বিয়ে হয় একই এলাকার লিটু হাওলাদারের মেয়ে সাদিয়া আক্তারের। তাদের ঘরে এক শিশুকন্যা সন্তানও রয়েছে।
দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘুরে বেড়ানো ও মাদকাসক্ত হয়ে পড়ায় স্বামী সুমন শিকদারকে তালাক দিয়ে দেন স্ত্রী সাদিয়া আক্তার। তালাক দেওয়ার কিছুদিন পর অন্যত্র বিয়েও ঠিক হয়ে যায় সাদিয়ার। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক স্বামী সুমন শিকদার। প্রতিশোধপরায়ণ হয়ে এসিড নিক্ষেপ করে ঝলসে দেন সাবেক স্ত্রীর মুখ।

গত ১৬ আগস্টে দিকে এসিড নিক্ষেপ করেন তার সাবেক স্বামী। এতে ওই গৃহবধুর মাথা ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুরে যায়। আশংকাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন সকালে ভুক্তভোগী সাদিয়া আক্তারের বোন তাছলিমা আক্তার বাদী হয়ে শিবচর থানায় একটি এসিড অপরাধ দমন আইনে মামলা করেন। ঘটনার পরপর গাঁ ঢাকা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সুমন শিকদার।পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে। বৃহস্পতিবার রাতে শরিয়তপুর জাজিরা এলাকা থেকে সুমনকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা এস এ এম ফরহাদ রাহী মীর বলেন, মামলা গ্রহণের পর আমরা অভিযান পরিচালনা করে শিবচর ও জাজিরা পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে তিনি তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রেখে সুকৌশলে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। ফলে তাকে গ্রেপ্তার করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!