1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে মোবাইল চোর চক্রের সদস্য আটক, ৭টি মোবাইল উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৩.৩৪ পিএম
  • ৭৮৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার জানাজায় মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য মতে চুরি হয়ে যাওয়া ৭ টি মোবাইল উদ্ধার করা হয়।

আটক সুমন মোল্লা(৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে।সে ঢাকার জুরাইনের হকারি করে।

চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মোঃ শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম(৪০), ঢাকার পল্লবীর আনিচ(৩৬)।

এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মঙ্গলবার বাদ যোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের(৮২) জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।এসময় প্রচন্ড ভীড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল। এসময় সুমন মোল্লা নামে এক যুবক জানাযায় ইমামতি করা বাহাদুরপুর মঞ্জিলের পীর আবদুল্লাহ্ মুহাম্মদ হাসানের পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সুমন জানায় তারা ৪ জনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল চুরি করে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।

ওসি আরো জানান, চোরের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ,বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিস্কার পাঞ্জাবি,পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে। এই চোর চক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!