1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১.১৬ এএম
  • ৭৪৮ জন সংবাদটি পড়েছেন।

শাহীন বিন আনিছ, শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে মাহবুবুর রহমান (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে তাদের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাড়ে বিশরশি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত মাহবুবুর রহমান ওই এলাকার আবুল কাসেম মিয়ার ছেলে।বর্তমানে তিনি মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় , আবুল কাশেম মিয়ার সাথে তার প্রতিবেশী কহিনুর ও তৈয়বআলী শিকদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যার পরে স্থানীয় মসজিদে তার ছেলে মাহবুব রহমান নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল।এসময় বাড়ি সংলগ্ন ব্রীজের কাছে আসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বুলবুল, কহিনুর, রোহান, আলতু মোল্লাসহ ১০-১২ জন ধারালো অস্ত্র দিয়ে মাহবুবের উপর হামলা চালায়।তাদের হাত থেকে বাঁচতে  মাহবুব দৌড়ে পাশ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে হামলাকারীরা ওই বাড়ির উঠানে ফেলে মাহবুবকে এলাপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় মাহবুবকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপপরিদর্শক সোভন ভট্টাচার্যের নেতৃত্ব পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত মাহবুব রহমান বলেন, আমি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলাম। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা বুলবুল, কহিনুর, রোহান, আলতু মোল্লাসহ ১০-১২ জন মিলে আমাকে এলাপাতারি কুপিয়েছে। আমি ওদের বিচার চাই।

আবুল কাশেম মিয়া বলেন, জমি নিয়ে আমার প্রতিবেশী কহিনুর ও তৈয়বআলী শিকদারের সাথে আমার বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে ওরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। চিকিৎসকের পরামর্শে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। রাত  ( রাত ১ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত) তিনি মুঠোফোন আরো বলেন,এই মূহুর্তে মাহবুবুরের অপারেশন চলছে। আমি এ ঘটনার বিচার চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাইনুল ইসলাম বলেন, গুরুতর আহতাবস্থায় এক যুবকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

শিবচর থানা পুলিশের উপপরিদর্শক সোভন ভট্টাচার্য বলেন,আমাদের পুলিশের টিম কাজ করছে।ইতোমধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি।আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!