1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

মাদারীপুরে হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৮.১৮ এএম
  • ৭৯০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে গ্রেফতার পুলিশ।

শনিবার রাতে ডাসার উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত খোকন মুন্সিকে আটক করে। এ সময় তার হাতে হাতকড়া পড়িয়ে মটর সাইকেল যোগে থানায় নিয়ে যাওয়ার সময় বয়াতিবাড়ি নামক স্থান থেকে আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়।এর পর থেকে জেলা ও থানা-পুলিশ অভিযান শুরু করে।পরে রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের পাট ক্ষেত থেকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়।

ডাসার থানা অফিসার (ওসি) হাসানুজ্জামান বলেন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম স্যারের দিকনির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ সকালে তাকে মাদারীপুর বিজ্ঞ অদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!