1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিবচরে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩, ১০.২১ পিএম
  • ৯১৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মাদারীপুরের শিবচরে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী তিন দিনের ধর্মঘট কর্মসূচি পালন করছে।

রবিবার ধর্মঘট শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত ধর্মঘট কর্মসূচি চলবে বলে জানা যায়।

বিটিএ কর্তৃক ধর্মঘট কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই অর্থবছরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের জন্য বাজেট পাশ করার দাবিতে ধর্মঘট কর্মসূচী ছাড়াও থাকছে আগামী ১৩ জুন মানববন্ধন, ১৭ জুন সংবাদ সম্মেলন ও ২৫ জুন ছাত্র, শিক্ষক, স্থাণীয় জন প্রতিনিধি ও সংসদ সদস্যদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

এসময় শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন, মাদবরেরচর আর এ উচ্চ বিদ্যালয়,পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়, উৎরাইল উচ্চ বিদ্যালয়,বাখরেরকান্দি উচ্চ বিদ্যালয়,কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়, পাঁচ্চর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায় বিদ্যালয় গুলো খোলা থাকলেও পাঠদান থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে, আগামী দু-দিন ধর্মঘট কার্যক্রম চলবে বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে বিটিএ শিবচর উপজেলার সভাপতি ও পাঁচ্চর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুল হক বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদের এখানে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চাই এই বাজেটে শিক্ষা খাতে বাজেট রেখে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে জাতীয়করণ করা হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!