1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

দিনদুপুরে বসতবাড়িতে দূর্বৃত্তদের ডাকাতি, অন্তঃসত্বা নারীসহ আহত-২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯.০৭ পিএম
  • ৮১৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে রতন রায়-(৪৫) নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে দূর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় এক অন্তঃসত্বা নারীসহ দুইজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ডাসার থানার ওসি তদন্ত মোঃ মনজুরুল মোরশেদ ঘটনার সততা নিশ্চিত করেন।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রতন রায়ের বাড়িতে তিন জনের একটি ডাকাতদল পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে তাদের বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা রতনের মা ধ্রুপদি রায়-(৫৫) ও তার অন্তঃসত্বা স্ত্রী রিতা রায়-(২৮) কে প্রথমে বিদ্যুৎের শক্ড দেয়। পরে তাদেরকে কুপিয়ে আহত করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভূক্তভোগী ব্যবসায়ী রতন রায় বলেন, আমার অন্তঃসত্বা স্ত্রী ও আমার মাকে বিদ্যুতের শক দিয়ে ও কুপিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।

এ ব্যাপারে ডাসার থানার ওসি তদন্ত মোঃ মনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!