1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬.১৬ পিএম
  • ৭৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে মাদারীপুর-ফরিদপুরের সাথে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর বাস ও মিনিবাস সংশ্লিষ্টরা জানান, মাদারীপুর থেকে ফরিদপুর যাওয়া-আসা ছাড়া। সব জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে। এরজন্য মাদারীপুর থেকে ফরিদপুরগামী কোনো বাস ফরিদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।এছাড়া মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, শুক্র ও শনিবার মাদারীপুর থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে অন্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বাস বন্ধ থাকায় অনেকে জরুরি প্রয়োজনে মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরে যাচ্ছেন। এতে বাড়তি টাকা গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মাদারীপুর বাস স্টান্ডে ফরিদপুর যাওয়ার জন্য আসা আবদুর রহমান বলেন,জরুরি কাজে ফরিদপুর যেতে হবে তাই এখানে এেছি।এসে শুনি বাস বন্ধ।তাই কি করবো অটো ও ভেঙে ভেঙে রওনা হচ্ছি।

ফরিদপুর যাওয়ার জন্য মাদারীপুর বাসস্ট্যান্ডে রওসন ঘরামী নামে আরেক যাত্রী বলেন,ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে আমার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে হবে। বাস বন্ধ। তাই ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

মাদারীপুর বাস ও মিনিবাসের মালিক সমিতির সভাপতি মোঃ মাহবুর হাওলাদার বলেন, মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সকল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুর রুট ছাড়া সকল রুটে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!