1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

সৌদি আরবের ইয়ান্বুর সফল ব্যবসায়ী চাঁদপুরের আব্দুল কাইয়ুম।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৩.৩৫ পিএম
  • ২৪০৯ জন সংবাদটি পড়েছেন।

এস এইচ হেমায়েত,সৌদি ব্যুরো,শিবচরনিউজ২৪.কম:

সৌদি আরবে আসার দুই বছর পর ব্যবসা শুরু করেন আব্দুল কাইয়ুম। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এইচএমজি ও ওয়েস্টান গ্রুপ প্রতিষ্ঠিত করে ইয়ান্বুতে সফল ব্যবসায়ী পরিচিতি লাভ করেছেন আব্দুল কাইয়ুম। বর্তমানে এইচএমজি ও ওয়েস্টান গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সফল এই ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত কোম্পানীতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১৫০০ কর্মরত শ্রমিক রয়েছেন।

সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি মানবদরদী হিসেবেও পরিচিতি রয়েছে তার, আব্দুল কাইয়ুম নিজের ইউনিয়নের গরিব, অসহায় মানুষের কথা চিন্তা করে বাবা ও মায়ের নামে মকসুদ আলী এবং মনোয়ারা বেগম সমাজ কল্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে সমাজের গরীব, অসহায় মানুষকে খাদ্য সহায়তা,কর্মহীন লোকদের কর্মের ব্যবস্থা,যাদের কন্যা সন্তান অর্থের জন্য বিয়ে দিতে পারছে না,তাদেরকে নগদ অর্থ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেন।

বর্তমানে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে ইয়ান্বুতে বাংলাদেশি শ্রমিকরা যখন খাদ্য সংকটে পড়েছেন, তখনি
প্রায় ৫০০ টি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসলেন সফল ব্যবসায়ী আব্দুল কাইয়ুম।

সমাজের এসব অসহায় গরীব, দু:খী মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সফল এই ব্যবসায়ী।

 

অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!