1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ১৯ কেজি গাঁজাসহ ১ নারী আটক

  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২, ৫.০৯ পিএম
  • ২৪৯৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচর থেকে ১৯ কেজি গাঁজাসহ ফাতেমা আক্তার (২৪) নামের এক নারীকে আটক করেছে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি টিম।

রোববার(৫ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী এলাকার হাজী তাহের মল্লিকের কান্দি গ্রামে নিজ বাড়িতে তল্লাশী চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করে র‌্যাব। আটককৃত ফাতেমা আক্তার ওই গ্রামেরই মো.বাচ্চু মল্লিকের স্ত্রী।আজ বেলা ৩ টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে বাচ্চু মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ফাতেমা আক্তারকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র আরো জানায়, আটককৃত ফাতেমা বেগম ও তার স্বামী বাচ্চু মল্লিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা শিবচরসহ আশেপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতো। তাদের সাথে একই এলাকার হানিফ মল্লিকের ছেলে মামুন মল্লিক(৩১) নামে অপর এক ব্যক্তিও জড়িত। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাবের পাঠানো প্রেস রিলিজে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ আটককৃত নারীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!