1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেসহ ৫ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৯.৪৪ এএম
  • ১০৫৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিরাজ হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে তাদের পারিবারিক দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মাদারীপুর জেলার শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকির ও তার ছেলেসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে চাচাতো ভাইয়েরা। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত থাকায় চেয়ারম্যান বাবুল ফকিরসহ তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার(১৪ নভেম্বর) রাতে ৯ টার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল এলাকার কাজিরমোগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকির ও তার চাচাতো ভাই রাসেল ফকিরের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। শনিবার ন্যায্যমূল্যের চাল দেয়ার সময় বাবুল ফকিরের সমর্থক ফিরোজ ফকিরের সাথে রাসেল ফকিরের কথা কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে ওই দিনই দুইজনের মধ্যে মারামারি হয়। রোববার সকালে পুলিশ একজনকে গ্রেফতারও করে।

ওই ঘটনার সূত্র ধরেই রোববার রাতে চেয়ারম্যান বাবুল ফকির, তার ছেলে সুমনসহ অন্যান্যরা তার ব্যক্তিগত অফিসে বসেছিল। এসময় সুমন বাইরে বের হলে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। চেয়ারম্যানসহ অন্যরা এগিয়ে গেলে তারাও গুরুতর জখম হন।
আহত ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ইউপি চেয়ারম্যান, তার ছেলে সুমনসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান বাবুল ফকির বলেন, ‘রাসেল, আকবরসহ অনেকে ধারালো অস্ত্রসহ আমার ছেলের উপর প্রথমে হামলা চালায়। রক্ষা করতে গেলে ওরা আমার উপরও হামলা চালায়। মারা গেছি ভেবে ওরা আমাকে ফেলে রেখে যায়। ওরা আমাদের একজনের দোকান লুটপাট করেছে। আমার স্ত্রী ও বোনকেও মারধর করেছে। মোট ৫ জনকে ওরা কুপিয়েছে। ওরা সন্ত্রাসী বাহিনী। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ব্যপারে রাসেল ফকির জানান, ‘চেয়ারম্যানের উপর হামলার সময় আমি ছিলাম না। এই গন্ডগোলের সূত্রপাত ওরা আগে করেছে।চেয়ারম্যানের ছেলে আগে আমার লোককে মারছে। পরে আমিও ওদের এক লোককে থাপ্পড় দিছি। এরপর ওরা থানায় অভিযোগ দেয়ায় আমি সরে গিয়েছিলাম। আমার পক্ষের লোকজনের বাড়ি ঘরে হামলা চালাতে যাওয়ায় সেই পক্ষ ঘটনাটি ঘটাতে পারে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রাকিব হোসেন জানান,’আহতদের অবস্থা গুরুতর। তাদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ৫ জনকে শিবচর হাসপাতালে ভর্তি করা হলেও ইউপি চেয়ারম্যান এবং তার ছেলে সুমনসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিরাজ হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে তাদের পারিবারিক দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!