1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে অ্যাম্বুলেন্স -মোটরসাইকেল সংঘর্ষ,যুবক নিহত।

  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৭.২৩ পিএম
  • ৭৪৪ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে একটি অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়।এসময় মোটরসাইকেলের চালক ছামসু ফকির (২৮) গুরুতর আহত হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের চর চান্দা মুন্সী কান্দি (আতাহার বেপারীর বাড়ীর সামনে) এ দূর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন শিবচরে কাঠালবাড়ি ইউনিয়নের দোতারা মোল্লাকান্দি গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে।আহত ছামসু ফকির শরিয়তপুরের জাজিরা উপজেলায় নাওডোবা এলাকার সেকান্দার ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,কবির হাওলাদার বিকেলে কাঠালবাড়ি ঘাট হইতে একটি মোটরসাইকেল যোগে শরীয়তপুর রওনা হন।মোটরসাইকেলটি ঘাট থেকে দুই কিলোমিটার দূরে চর চান্দা মুন্সী কান্দি নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়।এতে মোটরসাইকেলের পিছনে বসা যাত্রী কবির হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।এসময় আহত হয় মোটরসাইকেল চালক ছামসু ফকির।স্থানীয়রা তাকে উদ্বার করে বাড়িতে পাঠিয়ে দেন।তবে অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!